ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান-পাপ্পু  দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ভেড়ামারায় ইউএনও’র ঝটিকা অভিযান: বৈধ কাগজপত্র থাকলেই মিলছে জ্বালানি তেল দৌলতপুরে পৃথক অভিযানে চারজনের কারাদণ্ড ও তেল মজুদের দায়ে জরিমানা

মেহেরপুরে জামায়াতের গোপন বৈঠক থেকে নারী সহ আটক-৭

মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর শহরের কলেজ পাড়া এলাকায় জামায়াতের গোপন বৈঠক চলাকালীন সময়ে পুলিশের বিশেষ অভিযানে ৭ নারী কর্মীসহ জামায়াত নেতা মনিরুজামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে পুলিশের এ অভিযান চালানো হয়। গ্রেফতার কৃতদের মধ্যে রয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের সামিউল ইসলাম এর মেয়ে ফাতেমা খাতুন, আশরাফুলের মেয়ে রিক্তা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে আয়েশা হুমায়রা, মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া আবুল হোসেনের মেয়ে রাবেয়া খাতুন, আমঝুপি মীর পাড়া গ্রামের রফিকুল আলমের মেয়ে সাদিয়া সুলতানা, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের মোঃ ইয়াছিন আলীর মেয়ে সুরাইয়া বেগম, গৌরীনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা এবং জামায়াত নেতা আলমের ছেলে মনিরুজ্জামান। মনিরুজ্জামান বর্তমানে জেলা জামায়াতের রোকন এবং বাকিরা জামায়াতের মহিলা কর্মী।

জানা গেছে মনিরুজ্জামানের বাড়িতে জামায়াত ইসলামীর মহিলা কর্মীরা গোপনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এস,আই শরিফ হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর মারকাজ মসজিদের সামনে অবস্থিত ওই বাড়িটি ঘেরাও করে।

পুলিশের আগমন টের পেয়ে আরো অনেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে পুলিশ ওই বাড়ি তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের বই,জামায়াতের সাবেক আমির গোলাম আযমের লেখা বইসহ জামায়াত ইসলামীর চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফয়সাল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা ঘটনাস্থলে পৌঁছান। অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফয়সাল জানান জামায়াতে ইসলামীর নারী কর্মীদের একটি গোপন বৈঠক চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং বিপুল পরিমাণ বইসহ ৭ নারী এবং এক পুরুষকে গ্রেপ্তার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত

মেহেরপুরে জামায়াতের গোপন বৈঠক থেকে নারী সহ আটক-৭

আপডেট টাইম : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১