ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান-পাপ্পু  দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ভেড়ামারায় ইউএনও’র ঝটিকা অভিযান: বৈধ কাগজপত্র থাকলেই মিলছে জ্বালানি তেল দৌলতপুরে পৃথক অভিযানে চারজনের কারাদণ্ড ও তেল মজুদের দায়ে জরিমানা

মেয়ের আত্নহত্যার দুইঘন্টা পর বাবার মৃত্যু

ছবি: বাবা ও মেয়ের মরদেহ্।

মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়া মিরপুরে মেয়ের আত্নহত্যার খবর পেয়ে দুইঘন্টা পর হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। মঙ্গলবার (১২জানুয়ারি) দুপুরে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন-সুলতানপুর গ্রামের মোস্তফার মেয়ে শান্তনা (২১) এবং তার বাবা মৃত রওশন মন্ডলের ছেলে ইজিবাইক চালক মোস্তফা (৪০)। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শান্তনার চাচাতো ভাই মতিন “ডেইলি নিউজ বাংলা”কে জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে শান্তনার সাথে তার মায়ের বাকবিতন্ডা হয়। এতে মায়ের উপর অভিমান করে আনুমানিক বেলা ১২টার দিকে নিজ ঘরে শান্তনা গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ের মৃত্যু শোক সইতে না পেরে এর দুইঘন্টা পর হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে তার বাবা মোস্তফার মৃত্যু হয়।

মতিন আরও জানান, শান্তনার স্বামীর সাথে বিচ্ছেদের পর তার চার বছরের একমাত্র ছেলে নিয়ে সে তার বাবার বাড়িতে থাকতো।এ বিষয়ে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ “ডেইলি নিউজ বাংলা”র প্রতিবেদককে বলেন, মেয়ের আত্নহত্যার পর তার বাবা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। আমরা খোঁজখবর নিয়ে ঘটনার তদন্ত করে দেখছি। বিষয়টি আরও তদন্ত করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত

মেয়ের আত্নহত্যার দুইঘন্টা পর বাবার মৃত্যু

আপডেট টাইম : ০৭:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১