ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান-পাপ্পু  দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ভেড়ামারায় ইউএনও’র ঝটিকা অভিযান: বৈধ কাগজপত্র থাকলেই মিলছে জ্বালানি তেল

যার শরীরে সালথা-নগরকান্দার মাটি ও মানুষের গন্ধ আছে তাকেই নমিনেশন দিবেন শেখ হাসিনা—–মেজর (অবঃ) আতমা হালিম

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর – ২ সংসদীয় আসনের (সালথা -নগরকান্দার) উপনির্বাচনে যার শরীরে দেশের মাটি ও মানুষের গন্ধ আছে এমন একটা লোককেই নমিনেশন  দিবে বাংলাদেশ আওয়ামীলীগ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত এবং অপ্রত্যাশিত ব্যাক্তিকে মনোনয়ন দিবে না দল।
শনিবার (১ অক্টোবর) দুপুরে নেতাকর্মীদের সাথে মধ্যহ্ন ভোজের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও বঙ্গবন্ধু  সেনাপরিষদ কেন্দ্রীয় কমিটির  সভাপতি মেজর( অবঃ) আতমা হালিম এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রায় দুই দশক যাবৎ বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে দেশের মানুষের জন্য ও দলের জন্য কাজ করে আসছি। আওয়ামীলীগের রাজনীতি করি বলেই অনেকবার হামলা মামলার স্বীকার হয়েছি।  আমাকে প্রাননাশের চেষ্টাও করা হয়েছে ভাগ্যক্রমে বেঁচে আছি। সাংবাদিকদের প্রশ্ন ছিলো কেন আপনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি? উল্টো প্রশ্ন করে তিনি বলেন কেনই বা আমি দলীয় মনোনয়ন পাবো না?  আমার রাজনীতির জীবনের শুরু থেকেই আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। অনেকেই খোলস পাল্টিয়েছে, দলের দুর্দিনে সরে দাড়িয়েছে। দল পাল্টানো থাক দূরের কথা আওয়ামী বিরোধী কোন কর্মকাণ্ডে যাইনি কখনো। এতএব আমি দলের কাছে দলীয় মনোনয়ন শতভাগ দাবিদার এবং দল আমাকে মনোনয়ন দিবে বলে বিশ্বাস রাখি।
এসময় উপস্থিত ছিলেন, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইশারত হোসেন, আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু মিয়া, যুবলীগ নেতা রাসেল মিয়া,উপজেলা  ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন কাজী সহ শতাধিক নেতাকর্মী। উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মৃত্যু বরন করেন। পরে তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ২৬ সেপ্টেম্বর আসনটিতে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ২৯ সেপ্টেম্বর আসনটিতে উপনির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন মেজর (অবঃ) আতমা হালিম। এবং গতকাল ৩০ সেপ্টেম্বর নমিনেশন ফরম পূরন পূর্বক দলীয় কার্যালয়ে জমা দেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

যার শরীরে সালথা-নগরকান্দার মাটি ও মানুষের গন্ধ আছে তাকেই নমিনেশন দিবেন শেখ হাসিনা—–মেজর (অবঃ) আতমা হালিম

আপডেট টাইম : ১০:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২