ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় প্রতিবেদনের এক মাসেই গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা গৌরনদীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ মহাদেবপুর-বদলগাছীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত  বরেন্দ্রে অঞ্চলে খরার প্রভাব কমছে ফলন, বাড়ছে পানির সংকট তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৪ কসবায় ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও চশমা জব্দ করেছে ৬০ বিজিবি। রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

সালথায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি, এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ইং উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার বক্তব্যে বলেন, মাদকের অপব্যবহার প্রতিরোধে নাগরিক সমাজের সর্বাত্মক সহযোগিতা অপরিহার্য। মাদকের অপব্যবহার এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি দেশকে মাদকমুক্ত রাখার অঙ্গীকারের বার্তা প্রতিটি জনপদে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় প্রতিবেদনের এক মাসেই গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

সালথায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

আপডেট টাইম : ০৪:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২