ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

এমপি’র বাসা থেকে চুরি করে পালিয়ে যাওয়া গৃহকর্মী দশমিনায় ৯ দিনপর আটক 

মোঃবেল্লাল হোসেন 
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 
পটুয়াখালী-০৩ (দশমিনা-গলাচিপা) আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদার মোহাম্মদপুর বাসা থেকে পালিয়ে যাওয়া গৃহকর্মী মোসাঃ লিমা বেগম (১৪) কে ৯ দিন পর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাসপাড়া গ্রামের  নানা বাড়ি থেকে আটক করেছে দশমিনা থানা পুলিশ। এ সময়ে লিমার সাথে থাকা আনোয়ারা বেগম (৫০) নামে এক মহিলাকেও আটক করা হয়। আজ বুধবার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাশপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
 সংশ্লিষ্টসুত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ এমপি এস এম শাহজাদার ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে নগদ দুই লাখ ৩৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী লিমা। ওই দিনই সংসদ সদস্য এস এম শাহজাদা লিমা বেগম পালিয়ে যাওয়ার ঘটনায় ঢাকার মোহাম্মদপুর থানায় সাধারন ডায়রী করেন। এ ব্যপারে দশমিনা থানার ওসি মোঃ মেহেদী হাসান বলেন, ঢাকার মোহাম্মদপুরের সবজি ব্যবসায়ী মোঃ ওয়াজিউল্লাহর স্ত্রী আনোয়ারা বেগমের সাথে লিমার পরিচয়ের সূত্র ধরে এমপির বাসা থেকে চুরি যাওয়া টাকা সহ লিমা বেগমকে ফুসলিয়ে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নিলকমল এলাকায় নিয়ে আসেন। সেখানে দির্ঘদিন থাকার পরে গতকাল বুধবার দশমিনার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাশপাড়া এলাকায় লিমার নানা বাড়িতে অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। ওসি আরো বলেন,আটককৃতদের মোহাম্মদপুর থানায় স্থানান্তর করা হবে।
 সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, মেয়েটি টাকা নিয়ে বাসা থেকে পালিয়ে যাওয়ার পরে অনেক খোজাখুজি ও মাইকিং করার পরেও না পেয়ে মোহাম্মদপুর থানায় সাধারন ডায়রী করি। কিছুক্ষন আগে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান  আমাকে ফোন করে বলেছেন মেয়েটিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিদাসপাড়ার নান বাড়ি থেকে আটক করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

এমপি’র বাসা থেকে চুরি করে পালিয়ে যাওয়া গৃহকর্মী দশমিনায় ৯ দিনপর আটক 

আপডেট টাইম : ০৮:১১:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২