ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু”

এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি.  নাটোরের লালপুরে অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় এক কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আব্দুস সামাদ উপজেলার কদিমচিলান এলাকার মোমিন মন্ডলের ছেলে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের বাবা মোমিন মন্ডল জানান, গত ১২ মার্চ কদিমচিলান বাজারে তার ছেলে রুহুল আমিন ও তার ভাই তরিকুল ইসলামের রড-সিমেন্টের দোকানে সিমেন্ট কিনতে যান। এ সময় বাজারমূল্যের চেয়ে বেশি দাম দাবি করলে সামাদ প্রতিবাদ করেন। এতে বাকবিতণ্ডার এক পর্যায়ে দোকানে থাকা রড দিয়ে ৪-৫ জন মিলে তাকে এলোপাথাড়ি মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লালপুর থানায় দুই ব্যবসায়ী ভাইসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের পর একটি মামলা হয়েছিলো। এখন ৩০২ যুক্ত করে মামলাটি আদালতে উপস্থাপন করা হবে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু”

আপডেট টাইম : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬