ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ বাঘায় বেশি দামে এলপিজি বিক্রি ও নদীর তীরের মাটি কাটার অভিযোগে প্রশাসনের অভিযান দৌলতপুরে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাগরপুরে কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার* শীতের বাজারে লাল শাকের কদর বেড়েছে: ১০ টাকার শাকে লুকিয়ে আছে সুস্থ থাকার রহস্য হিজরার ঝুলন্ত ম*র*দেহ উদ্ধার পরিবার লা*শ নিতে অস্বীকৃতি, বাঘায় নকল ওষুধের কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

দৌলতপুরে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া) মিথ্যা মামলায় জড়ানো, চাঁদাবাজির হুমকি এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অহিদুল ইসলাম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, একটি মামলায় তাঁকে এবং আরও কয়েকজনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে। মামলার ২ নম্বর থেকে ৭ নম্বর আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের বিবরণ, প্রত্যক্ষ ভূমিকা কিংবা বিশ্বাসযোগ্য অভিযোগের ভিত্তি নেই বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, হয়রানি ও মানসিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে তাঁদের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

লিখিত বক্তব্যে ডক্টর নাজমুল করিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ফোনে টাকা দাবি এবং টাকা না দিলে দেশের বিভিন্ন স্থানসহ বিদেশে মিথ্যা মামলা করার হুমকি দেওয়ার অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে ওই ব্যক্তির চিকিৎসক পরিচয় ও পেশাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে তাঁর পরিচয়, যোগ্যতা এবং সংশ্লিষ্ট ঘটনায় ভূমিকা তদন্তের দাবি জানান।

নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে তিনি বলেন, জীবনে কখনো হবিগঞ্জে যাননি। অথচ তাঁকে এমন একটি মামলায় জড়ানো হয়েছে, যার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। তাঁর প্রশ্ন, কথিত অপরাধে তিনি কখন, কোথায় এবং কীভাবে জড়িত ছিলেন, তার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ কী?

তিনি আরও বলেন, একজন নাগরিক হিসেবে তাঁরও পরিবার, সামাজিক মর্যাদা ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু এ মামলার কারণে তিনি ও তাঁর পরিবার মানসিক উদ্বেগ, সামাজিক অপমান এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি মামলার ২ নম্বর থেকে ৭ নম্বর আসামির বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি নিরপেক্ষভাবে তদন্ত, ডক্টর নাজমুল করিমের বিরুদ্ধে টাকা দাবি ও মামলা করার হুমকির অভিযোগ যাচাই এবং সংশ্লিষ্ট ফোনকল, কললিস্ট, অডিও রেকর্ডিং, মেসেজসহ ডিজিটাল তথ্যপ্রমাণ পরীক্ষা করার দাবি জানান। পাশাপাশি তিনি কখনো হবিগঞ্জে যাননি বলে যে দাবি করেছেন, সেটিও যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করার আহ্বান জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

দৌলতপুরে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৬:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬