ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির চতুর্থ দিন, অফিস সাধারণ ছুটি, গ্রেফতার হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ভেড়ামারায় নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ পানচাষীকে বিনামূল্যে চাল বিতরণ সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাঘায় মাদক ও অপরাধ প্রতিরোধে ঐক্য পরিষদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত ভেড়ামারায় মাদক ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির গণমিছিল ‎ভেড়ামারায় মাদক ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির গণমিছিল ‎ আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ পানচাষীকে বিনামূল্যে চাল বিতরণ

‎
‎‎হেলাল মজুমদার কুষ্টিয়া

‎কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙন ও পানবরজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ জন পানচাষীর মাঝে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
‎
‎বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়।
‎
‎উপজেলার তিনটি ইউনিয়নের মোট ৩৫০ জন ক্ষতিগ্রস্ত পানচাষীর প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। এর মধ্যে বাহাদুরপুর ইউনিয়নের ২৮৮ জন পানচাষীর মাঝে চাল বিতরণ করা হচ্ছে।
‎
‎অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন, এমপি।
‎
‎এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সুবিধাভোগী পানচাষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎পদ্মা নদীর ভাঙন ও অগ্নিকাণ্ডে পানবরজ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পানচাষী আর্থিক সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে সরকারি এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি ও সহায়তা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
‎
‎

Tag :

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির চতুর্থ দিন, অফিস সাধারণ ছুটি, গ্রেফতার হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা

ভেড়ামারায় নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ পানচাষীকে বিনামূল্যে চাল বিতরণ

আপডেট টাইম : ০৫:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬