ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎ ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর বন্ধে দফায় দফায় আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড় দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ বাঘায় বেশি দামে এলপিজি বিক্রি ও নদীর তীরের মাটি কাটার অভিযোগে প্রশাসনের অভিযান দৌলতপুরে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বাঘায় বেশি দামে এলপিজি বিক্রি ও নদীর তীরের মাটি কাটার অভিযোগে প্রশাসনের অভিযান

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং নদীর তীরবর্তী মাটি কাটার অভিযোগে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নদীর তীরবর্তী মাটি কাটার ঘটনায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
বাঘা থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার সামনে অবস্থিত ফারুক ক্রোকারিজ দোকানে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দোকানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর এলাকায় নদীর তীরবর্তী মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। দুপুরে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে নদীর তীরবর্তী মাটি কাটার প্রমাণসহ একটি মালবাহী গাড়ি পাওয়া যায়। এ সময় স্থানীয় জনগণকে এ বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান দুটি পরিচালনা করেন বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। তিনি জানান, অনুমোদন ছাড়া নদীর তীরবর্তী জমি কর্তন ও জমির শ্রেণি পরিবর্তন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও জানান, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস ক্রয়-বিক্রয় এবং রশিদ বা ক্যাশ মেমো সংরক্ষণের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও নিয়মিত মামলা দায়েরের কার্যক্রমও চলমান থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড়

বাঘায় বেশি দামে এলপিজি বিক্রি ও নদীর তীরের মাটি কাটার অভিযোগে প্রশাসনের অভিযান

আপডেট টাইম : ০৬:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬