ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ বাঘায় বেশি দামে এলপিজি বিক্রি ও নদীর তীরের মাটি কাটার অভিযোগে প্রশাসনের অভিযান দৌলতপুরে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাগরপুরে কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার* শীতের বাজারে লাল শাকের কদর বেড়েছে: ১০ টাকার শাকে লুকিয়ে আছে সুস্থ থাকার রহস্য হিজরার ঝুলন্ত ম*র*দেহ উদ্ধার পরিবার লা*শ নিতে অস্বীকৃতি, বাঘায় নকল ওষুধের কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনের পর মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় মাঠে উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকেরা জানান, নতুনকুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, নতুন খেলোয়াড় তৈরি এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখা। এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা

দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা

আপডেট টাইম : ০৬:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬