ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা ছাতারপাড়াতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ:টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে নওদাআজমপুরকে হারিয়ে গাছেরদাইড় ফুটবল একাদশের দুর্দান্ত জয়। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার ১১৭ সদস্যের নতুন কমিটি অনুমোদন শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির চতুর্থ দিন, অফিস সাধারণ ছুটি, গ্রেফতার হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ভেড়ামারায় নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ পানচাষীকে বিনামূল্যে চাল বিতরণ সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাঘায় মাদক ও অপরাধ প্রতিরোধে ঐক্য পরিষদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত ভেড়ামারায় মাদক ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির গণমিছিল ‎ভেড়ামারায় মাদক ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির গণমিছিল ‎ আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (০৪ নভেম্বর) দুপুরে নাগরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের সময়সূচি ও তফসিল প্রকাশ করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর (সোমবার) নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮:০০ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪:০০ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনী সময়সূচি থেকে জানা গেছে, আগামী ০৫ ও ০৬ নভেম্বর ভোটার তালিকা সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর ০৮ নভেম্বর (রবিবার) সকাল ১০:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং ০৯ নভেম্বর (সোমবার) রাখা হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়ার সময়সূচি।

পরদিন ১০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একই দিন দুপুর ১:০০ টা থেকে বিকেল ৪:০০ টার মধ্যে প্রাপ্ত আপত্তি নিষ্পত্তি শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, প্রার্থিতা প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিশেষ আচরণবিধি জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের দেয়াল লিখন, পোস্টার, ব্যানার ব্যবহার কিংবা সভা-সমাবেশ ও মিছিল করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী একটি সুন্দর, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী, প্রার্থী ও ভোটারদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় নাগরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

আপডেট টাইম : ০৭:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬