ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুবলীগের মিছিল থেকে, আটক- ৮ মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ ফিলিপনগরে ‘মেধাযাত্রা–২০২৬’, ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংবর্ধিত ৪০ কৃতী শিক্ষার্থী কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত শীঘ্রই  স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী নিয়ে আসছে অর্ধশতাধিক সামাজিক  সংগঠনের প্ল্যাটফর্ম দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বিজিবি জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাত, গ্রেফতার ০৩ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল

যুবলীগের মিছিল থেকে, আটক- ৮

মো আব্দুল বাতেন বাচ্চু, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে থানার ফটকের সামনে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আট নেতা-কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. মাসুদ রানা, জয়, সতেজ, মো. মোমেন, জুনাইদ, মো. আতিকুল ইসলাম ও আরিফ হোসেন। তাঁরা যুবলীগের ব্যানারে মিছিলে অংশ নেন বলে জানানো হয়েছে। তাঁদের বাড়ি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার কিছু আগে অধিকাংশ মানুষ জুমার নামাজে থাকাকালে কয়েকজন যুবক পৌর শহরের থানার সামনে জড়ো হন। পরে অর্ধশতাধিক যুবক শেখ মুজিবুর রহমান ও যুবলীগের নেতাদের ছবি-সংবলিত ফেস্টুন-ব্যানার নিয়ে মিছিল শুরু করেন।

বিএনপির নেতা-কর্মীরা ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা আটজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।

যুবলীগের মিছিলের খবরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিএনপির নেতা-কর্মীরা পৌর শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম দৈনিক ঢাকার ডাক কে বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ পৌর শহরে মিছিল বের করে। নামাজের সময় আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
জনপ্রিয় সংবাদ

যুবলীগের মিছিল থেকে, আটক- ৮

যুবলীগের মিছিল থেকে, আটক- ৮

আপডেট টাইম : ১০:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬