ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাগমারায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে রূপসা পরিবহনের বাসের ধাক্কায় পৌর কর্মচারী নিহত, আহত ২ নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন প্রবাসীর স্ত্রী-সন্তানের গলায় দা ধরে ডাকাতি নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু-১ লাখ টাকার সহায়তা চেক হস্তান্তর সরকারি দামে সিলিন্ডার মেলা ভার: ভেড়ামারায় এলপিজি নিয়ে নৈরাজ্য, ক্ষুব্ধ ভোক্তা আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বদলির আদেশের পরও বহাল তবিয়তে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ৭ কারারক্ষী।। ভুয়া ফেসবুক আইডি সনাক্ত ও আইনী ব্যবস্থা গ্রহনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজশাহী প্রেসক্লাবের কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বাগমারায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞাসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, সমবায়, পরিসংখ্যান, আইসিটি, জনস্বাস্থ্য প্রকৌশলীসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের বটবৃক্ষ। তাদের অভিজ্ঞতা, ত্যাগ ও অবদানের মধ্য দিয়েই আজকের সমাজ। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও তাদের অধিকার, মর্যাদা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার প্রবীণদের কল্যাণে বয়স্ক ভাতা, নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রবীণদের সুস্থ ও মর্যাদাপূর্ণ দীর্ঘ জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও আন্তরিক হতে হবে।

আগত সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে প্রবীণদের কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠান সভাপতি মতিনুর রহমান।

Tag :

আপডেট টাইম : ০৭:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬