কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ,অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর, ত্যাগী ও নির্যাতিত জননেতা সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, তরুণ প্রজন্মের অহংকার নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মাইনুল আলম খান কনক।
আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে কুশল বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎটি ছিল পারস্পরিক শুভেচ্ছা ও আন্তরিকতা বিনিময়ের একটি সুন্দর উপলক্ষ। এ সময় তাঁদের মধ্যে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় সহ দেশের সামগ্রিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 























