ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা

ছবি: কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এর গেট।

কুষ্টিয়া প্রতিনিধি: করোনা রোগীর চাপ সামাল দিতে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, পরিস্থিতি খারাপ হওয়ায় ২০ জুন স্বাস্থ্য অধিদপ্তরে জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল করার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল।

সেখান থেকে বোই চিঠির কোনো জবাব আসেনি। দুদিন ধরে হাসপাতালে রোগী ভর্তির যে চাপ, তাতে আজ সকাল থেকে হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড ঘোষণা করতে হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন আরও বলেন, ‘এখন থেকে হাসপাতালে শুধু করোনায় আক্রান্ত রোগীদের ভর্তি নেওয়া হবে।

প্রসূতি ও নবজাতকদের জন্য স্ক্যানু ও গুরুতর রোগীদের জন্য সিসিইউ ওয়ার্ড চালু থাকবে। এ ছাড়া ২৪ ঘণ্টা হাসপাতালে জরুরি সেবা খোলা থাকবে। তবে এ সময় বহির্বিভাগ বন্ধ থাকবে।’ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, আজ সকাল পর্যন্ত হাসপাতালের ১৮০ রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ১৪২ জন করোনা পজিটিভ।

বাকি ৩৮ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। হাসপাতালের দোতলার সব কটি ওয়ার্ডে ২০০ শয্যা স্থাপন করা হয়েছে। নিচের কয়েকটি ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। করোনা ছাড়া অন্য কোনো চিকিৎসা দেওয়া এ মুহূর্তে সম্ভব হচ্ছে না। রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সরা হিমশিম পোহাচ্ছেন।

জেলায় গত ২৪ ঘণ্টায় নমুনা অনুপাতে সর্বোচ্চ হার উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় ২৬৪টি নমুনা পরীক্ষায় ১১১ জনের শরীরে করোনা পজিটিভি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ৩৩ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৬ হাজার ৯১৩। জেলায় সাত দিনের লকডাউনের আজ পঞ্চম দিন চলছে।

মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন মানুষকে ঘরে রাখতে কাজ করছে। তবে অভিযোগ রয়েছে ঠুনকো অজুহাতে মানুষ বাড়ির বাইরে বের হচ্ছে। জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার পরও কেউ সেটা মানতে চাচ্ছে না। আইন না মানায় প্রশাসন অভিযান চালিয়ে ৭৬ জন থেকে ১ লাখ ১১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছেন। ছবি আছে হাবিবুর রহমান কুষ্টিয়া

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক

কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা

আপডেট টাইম : ০৩:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১