ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন তেল নিয়ে কারসাজি রাজশাহীর রহমান ফিলিং স্টেশনে দৌলতপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, পেরেক ঢুকিয়ে যুবককে হত্যাচেষ্টা কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া দৌলতপুরে ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা খুন

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে আপন ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা রিয়াজ খাঁ (৭৪) খুন হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। বুধবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর রিফুজি পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত রিয়াজ খাঁ’র নাতি আসাদুল খা স্থানীয়দের বরাত দিয়ে জানান, ধর্মীয় বিষয় নিয়ে ়বুধবার রাত ৮টার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মিরাজ খাঁ’র ছেলে দিরাজ খাঁ , বিরাজ খাঁর ছেলে সাদ্দাম খাঁ, মজি খাঁর ছেলে ইউসুফ খাঁ রিয়াজ খাঁর উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে এবং মারপিট শুরু করে, একপর্যায়ে দিরাজ খাঁ (৪২) ঘর থেকে ধারালো হাসুয়া নিয়ে রিয়াজ খা’র ঘাড়ে ও গলায় এলোপাতাড়িভাবে কোপাতে থাকলে রিয়াজ খা গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে মৃত্যু বরণ করেন।

এ সময় রিয়াজ খা’র ছেলে স্বপন খাঁ বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও হাসুয়ার আঘাতে গুরুতর জখম করে ঘটনা স্থল থেকে পলায়ন করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত স্বপন খাঁকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে থানা পুলিশ হত্যা কান্ডে ব্যবহৃত হাসুয়া ও ছুরি উদ্ধার করে তবে খুনি দিরাজকে আটক করতে পারেনি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। রিয়াজের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন

কুষ্টিয়া দৌলতপুরে ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা খুন

আপডেট টাইম : ১১:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১