ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় উন্নত ও আদর্শ শিক্ষা বিস্তারের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’।

২ এপ্রিল বৃহস্পতিবার বাদ আছর শহরের প্রফেসর পাড়া এলাকায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের সোনামনিদের সঠিক ও সৃজনশীল শিক্ষায় গড়ে তুলতে এই ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। বিশেষ করে চারুকলা (ফাইন আর্টস), ক্যাডেট প্রস্তুতি এবং বৃত্তি পরীক্ষার কোচিংয়ের সমন্বয়ে এটি এই এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন মাত্রা যোগ করবে। দোয়া মাহফিলে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, “নতুন উদ্যমে এবং নতুন প্রেরণায় সু-শিক্ষার মাধ্যমে শিশুদের সুন্দর আদর্শের ভাবধারায় গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

এদিকে, নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের পথচলায় শুভকামনা জানিয়েছে ভেড়ামারা প্রেসক্লাব এর সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান। এক অভিনন্দন বার্তায় ক্লাবের পক্ষ থেকে বলা হয়, এলাকার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এই কোচিং সেন্টারটি অগ্রণী ভূমিকা পালন করবে। উল্লেখ্য, এখন থেকে প্রফেসর পাড়াস্থ এই সেন্টারে নিয়মিতভাবে ফাইন আর্টস, ক্যাডেট ও বৃত্তি পরীক্ষার বিশেষ পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন

আপডেট টাইম : ১১:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬