ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিকাশের ৩কোটি টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বাঘায় দুই দশকেও হয়নি ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ভেড়ামারায় বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতা, পানিতে ডুবে নষ্ট হচ্ছে কৃষকের ফসল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কুষ্টিয়া সফর সূচিতে কিঞ্চিত পরিবর্তন নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়াসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে আমন চাষিরা যশোর কোতয়ালী থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ থেকে উদ্ধার কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিমলায় যুবদলের বিক্ষোভ

খুলনার উপকূলিও এলাকায় মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলার উপকূলিও এলাকায় বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে আজ দুপুরে উপকূলের এলাকায় এক ঝলক বৃষ্টি হয়েছে। দিনভর রৌদ্র তাপ ছিল প্রখর। ‘গুলাব’ নামক ঘূর্ণিঝড় আজ সন্ধ্যায় উড়িষ্যা ও অন্ধপ্রদেশ অতিক্রম করবে। এর প্রভাবে উপকূলের দমকা হাওয়ার আশংকায় মংলা সমুদ্র বন্দরে ২নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ক্রমান্বয়ে আরও একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। ২৮ সেপ্টেম্বর ঘূর্ণিঝড় উৎপন্ন হতে পারে। তার প্রভাবে কাল থেকে দু’ তিন দিন হালকা ও মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে উপকূ‌লে। ঘূর্ণিঝড় ‘গুলাব’ শক্তিশালী হওয়ার আশংকা কম। আম্পান বা ইয়াসের মত ক্ষতির সম্ভবনা নেই।

খুলনা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা ও মংলা এলাকায় দু’ তিন দিন মাঝারী ধরণের বৃষ্টিপাত হতে পারে। ২৮ সেপ্টেম্বর উৎপন্ন ঘূর্ণিঝড় কি রূপ নিতে পারে তা এ মুহুর্তে তিনি বলতে পারেননি। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

নিম্নাঞ্চলের শাক সবজি ডুবে যেতে পারে। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, এ বছরের জুন মাসে ৪৬৮ মিঃমিঃ, জুলাই মাসে ৫৩২ মিঃমিঃ এবং আগস্ট মাসে ২০৩ মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ২০২০ সালের জুন মাসে ৩৫০ মিঃমিঃ এবং জুলাই মাসে ২২৩ মিঃ মিঃ বৃষ্টিপাত রেকর্ড হয়। গত বছরের চেয়ে বৃষ্টি বেশি হওয়ায় আমন ধানে সেচ সুবিধা লাগেনি। একই সাথে আগাম শীতের সবজি চাষ রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিকাশের ৩কোটি টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার দুই, বিদেশি অস্ত্র উদ্ধার

খুলনার উপকূলিও এলাকায় মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা

আপডেট টাইম : ০৬:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১