ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরে উলাশীর জিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেরোবিতে চুরি ঠেকাতে ব্যর্থ প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে বেদে পল্লীর এক অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত লালপুর–ঈশ্বরদী সড়ক: ডিভাইডারহীন মহাসড়কে বাড়ছে প্রাণহানি, জরুরি পদক্ষেপের দাবি আইজি প্রিজনের দূরদর্শী নেতৃত্ব দেশের কারাগারে বৈপ্লবিক পরিবর্তন  কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধার; আটক ১ বাগমারায় এসএসসি পরীক্ষায় অনিয়ম, শিক্ষার্থীকে দেওয়া হলো ভিন্ন প্রশ্নপত্র জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক সই। গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি বাগমারা থানা পুলিশের অভিযানে লিবিয়ায় অপহৃত দুইজনকে উদ্ধারসহ পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক সই।

জবি প্রতিনিধি,স্বর্ণময় সুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এবং ক্যারিয়ার গাইডলাইন ওউন্নয়নভিত্তিক প্ল্যাটফর্ম ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালি (BBV)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা সাক্ষরটি আজ রোববার (২৬ এপ্রিল ২০২৬) জকসুর কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি-ভিত্তিক দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরির সুযোগ, মেন্টরশিপ এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের পথ সুগম হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশেষ করে শিক্ষার্থীদের ‘ইন্ডাস্ট্রি-রেডি’ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন,
“বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়। আমাদের শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে।

ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির সঙ্গে এই চুক্তি শিক্ষার্থীদের সেই সুযোগ এনে দেবে বলে আমি বিশ্বাস করি।”জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন,
“আমরা সবসময় চেষ্টা করছি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ নিতে। এই MoU-এর মাধ্যমে শিক্ষার্থীরা মেন্টরশিপ, ইন্টার্নশিপ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির প্রতিনিধিরা জানান, তারা প্রযুক্তি উদ্যোক্তা তৈরি এবং তরুণদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। জকসুর সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
উল্লেখ্য, এই উদ্যোগের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে উলাশীর জিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক সই।

আপডেট টাইম : ০২:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬