ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  বেরোবির মেগা প্রকল্প আবারও এডিপির ‘সবুজ পাতায়’ ঘোড়াঘাটে বৃদ্ধা দাদীকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় নাতিসহ গ্রেপ্তার ৩ বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্ট সন্তানের সিলেটে স্বপ্না ফিজিওথেরাপী ও হিজামা সেন্টারের চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা: মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার গোদাগাড়ীতে সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধ স্থাপনা পার্টনার প্রকল্পের আওতায় ধরমপুরে ব্রি ধান-১২০ এর প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত যশোরে উলাশীর জিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেরোবিতে চুরি ঠেকাতে ব্যর্থ প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে বেদে পল্লীর এক অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝরে ঘরের ওপর গাছ ভেঙ্গে পরে আরাফাতুন (২০) নামে বেদে পল্লীর এক গৃহবধু নিহত হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলা সদরের রেলওয়ে স্টেশন এলাকায় খোলাপাড়া নামক স্থানে এঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার,উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার স্বামীর নাম ইয়াসিন আরাফাত হোসেন। তারা মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বলে জানাগেছে। বেদে পল্লীর বাসিন্দা আবাবিল হোসেন বলেন,বেশ কিছু দিন ধরে আমরা প্রায় ৩০টির মতো পরিবার নিয়ে খোলাপাড়া বাগানে অস্থায়ী ঘর করে বসবাস করছি। সোমবার ভোর রাতে কালবৈশাখী ঝড় ওঠলে আরাফাত রহমানের ঘরের ওপর একটি ইউক্যালিপ্টাস গাছ ভেঙ্গে পরে গৃহবধু আরাফাতুন গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাজশাহী নিয়ে যাবার সময় পথি মধ্যে মারা যায়। গৃহবধু আরাফাতুন তিন মাসের অন্ত:সত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ ১০হাজার টাকা অনুদান এবং সুখনা খাবার প্রদান করা হয়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে গৃহবধুর মরদেহ হস্তান্তর করা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত 

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে বেদে পল্লীর এক অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত

আপডেট টাইম : ০৮:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬