ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫: বগুড়া জেলা অর্জন করলো কোয়ার্টার ফাইনালে উত্তরণ

আব্দুস সালাম (বাগমারা): রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফুটবল লিগের রাউন্ড ১৬ এর একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় নওগাঁ জেলা ও বগুড়া জেলা। খেলা শুরু হয় বিকাল ২টায়, যেখানে প্রথম ১০ মিনিটেই দুই দলই শক্তিশালী ফুটবল প্রদর্শন করে। তবে, পরে বগুড়া জেলা আক্রমণাত্মক হয়ে উঠে।

খেলার প্রথমার্ধের ৩৩ মিনিটে বগুড়া জেলা কর্নার পায়। সৈকতের কর্নার কিক থেকে শাওনের অসাধারণ হেডে প্রথম গোলটি করে বগুড়া। এরপর, আর কোন গোল না হলে বগুড়া জেলা ১-০ ব্যবধানে প্রথমার্ধে এগিয়ে থাকে।

বিরতির পর, দ্বিতীয়ার্ধে বগুড়া জেলা ছন্দ হারিয়ে ফেলে, এবং নওগাঁ জেলা দলের তানভীর আহমেদের দূরপাল্লার এক শটে ৬৫ মিনিটে সমতা আসে। ফলে ১-১ গোলে ম্যাচের সময় শেষ হয়। অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও গোল না হওয়ায়, খেলা টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে বগুড়া জেলা ৪-৩ গোলে নওগাঁ জেলা দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তরণ অর্জন করে। খেলা সরাসরি সম্প্রচার করা হয় G Sports ফেসবুক পেজে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫: বগুড়া জেলা অর্জন করলো কোয়ার্টার ফাইনালে উত্তরণ

আপডেট টাইম : ১০:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫