ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার গুরুতর আহত, থানায় মামলা দায়ের দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা কীভাবে নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্বে? জবাব চেয়েছে মাউশি দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারে জোর নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  বেরোবির মেগা প্রকল্প আবারও এডিপির ‘সবুজ পাতায়’ ঘোড়াঘাটে বৃদ্ধা দাদীকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় নাতিসহ গ্রেপ্তার ৩

বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল

রাজশাহী ব্যুরো: দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ না পেরোতেই চমকপ্রদ অভিযান পরিচালনা করে আলোচনায় এসেছেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ। তার নেতৃত্বে প্রায় ২ ঘন্টার অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ৪০০ লিটার জ্বালানি তেল এবং আদায় করা হয়েছে অর্থদণ্ড।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সোয়া ৭.০০ টার দিকে একটি অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এরপর এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে একটি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে ঐ দোষী ব্যক্তিকে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

অভিযানের সময় যোগীপাড়া ইউনিয়নের যাতাপুকুর বাজার এলাকা থেকে জব্দ করা জ্বালানি তেল তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় জনগণের মাঝে বিক্রি করা হয়। এতে মোট ৪৬ হাজার টাকা আদায় হয়, যা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
নবনিযুক্ত ইউএনও সেলিম আহমেদের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই জনস্বার্থে তার দৃঢ় অবস্থান উপজেলা প্রশাসনের কার্যক্রমে গতি এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজার নিয়ন্ত্রণ, অনিয়ম রোধ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল

বাগমারায় যোগদানের পরই ইউএনও’র চমকপ্রদ অভিযান, জব্দ ৪০০ লিটার জ্বালানি তেল

আপডেট টাইম : ১১:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬