ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর মিরপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ: মেয়ের মায়ের মুচলেকা ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা

দৌলতপুরের ওসি’র নামে অপপ্রচার:বিভ্রান্ত না হয়ে সহযোগীতার আহ্বান

দৌলতপুর প্রতিনিধি(কুষ্টিয়া): কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় থানার ওসি’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রায় ৭ লাখ মানুষের বসবাস এই উপজেলায়, যেখানে ৪৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। ভৌগলিক বিস্তৃতি ও জনসংখ্যার তুলনায় কম জনবল নিয়ে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি রাজনৈতিক বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল দৌলতপুর থানার পুলিশকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং প্রশাসনকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে।

সচেতন মহল ও রাজনৈতিক ব্যক্তিরা জানান, বর্তমান ওসি আরিফুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে দৌলতপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বেড়েছে বলে তারা উল্লেখ করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। মাদকবিরোধী অভিযান, মামলা পরিচালনা ও অপরাধ দমনে পুলিশ সক্রিয় রয়েছে।তিনি আরও বলেন, “আমি মানুষ, ভুল-ত্রুটি হতে পারে। তবে অপপ্রচার না করে গঠনমূলক সমালোচনার সুযোগ দিলে তা সংশোধন করা সম্ভব।” পাশাপাশি তিনি জনগণকে বিভ্রান্ত না হয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর

দৌলতপুরের ওসি’র নামে অপপ্রচার:বিভ্রান্ত না হয়ে সহযোগীতার আহ্বান

আপডেট টাইম : ০১:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬