ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে উপজেলা  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩এপ্রিল) উপজেলা সদরের ডাকবাংলো মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত ফাইনালে বালক বিভাগে তানোর পৌরসভার চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় চান্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় চান্দুড়িয়া ইউনিয়নের কাঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় মুন্ডুমালা পৌরসভার টেটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলার দুই পৌরসভা ও সাত ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ফাইনাল খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান ফাইনাল খেলার সভাপতিত্ব করেন এবং পুরস্কার বিতরণ করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী। এর আগে ২২ এপ্রিল সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউএনও নাঈমা খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানের। তবে ঢাকায় জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন,সেক্রেটারী ডিএম আক্কাস,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা,মাহাবুব চৌধুরী,এছাড়া তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা, সহকারী শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ বার্নাবাস হাসদাক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং দলগত মনোভাব গড়ে তুলতেই এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আপডেট টাইম : ১০:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬