ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দৌলতপুরে বন বিভাগের মালী থেকে, মালিক হয়েছে কবির হোসেন!

ছবি: দৌলতপুর বন বিভাগ।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বন বিভাগের মালি কবির হোসেনই বন বিভাগের মালিক বনে গেছেন। দীর্ঘ ১০ বছর ধরে এখানে কোন কর্মকর্তা আসেন না তাই মালী থেকে শুরু করে কর্মকর্তার কাজ সবই করে আসছেন কবির হোসেন। ফলে তার দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। গাছের চারা উৎপাদন, পরিচর্যা ও বিক্রয়, গাছের নিলাম, বিক্রয়, বনায়ন সহ নানাবিধ কর্ম সম্পাদন করে থাকেন তিনি। এখানকার দায়িত্বরত কর্মকর্তা কুষ্টিয়া জেলা শহরে থাকেন। কোন মাসে আসেন আবার কোন মাসে আসেন না।

গত দুদিন ধরে গোয়ালগ্রাম-শরিষাডুলি-নাটনাপাড়া সড়কের বনায়ন কর্মসুচির আওতায় বন বিভাগ সমিতির ৫৯জন উপকারভোগীর জনপ্রতি লাভের অংশ ৪৬০১ টাকার চেক বিতরণ কালে ৫’শ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে উপজেলা বন বিভাগের মালির বিরুদ্ধে। জানাযায়, গত ৭ই জানুয়ারী সামাজিক বন বিভাগ সমিতির আওতায় উপকার ভোগীদের মাঝে চেক বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা ও জেলা সামাজিক বন বিভাগ কর্মকর্তা। ঐ উদ্বোধনী অনুষ্ঠানের খরচের নামে ৫৯জন উপকার ভোগীদের মাঝে ৪৬০১ টাকার চেক প্রদান করার সময় নগদ ৫‘শ টাকা নেবার পরই চেক দিয়েছে মালী কবির হোসেন।

উপকার ভোগীরা জানায়, দৌলতপুর উপজেলা সামাজিক বন বিভাগের একমাত্র কর্মচারী কবির হোসেন উপকারভোগীদের চেক প্রদানের সময় বিভিন্ন খরচের কথা বলে তাদের কাছ থেকে নগদ ৫‘শ টাকা নিয়ে তারপর চেক দিয়েছেন। এ ব্যাপারে ব্যাপারে অভিযুক্ত মালী কবির হোসেনের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি কাউকে না বলার কথা বলেন এবং নানা ভাবে এই প্রতিবেদক কে ম্যানেজ করার চেষ্টা করেন। উপজেলা বন সম্প্রসারন কর্মকর্তা আরিফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি তেমন কিছুই জানিনা। তিনি নিয়মিত অফিসে আসেন না। তাই যাবতীয় কাজ কর্মচারী কবির সম্পাদন করে থাকেন বলে তিনি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক

দৌলতপুরে বন বিভাগের মালী থেকে, মালিক হয়েছে কবির হোসেন!

আপডেট টাইম : ০৮:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১