ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন তেল নিয়ে কারসাজি রাজশাহীর রহমান ফিলিং স্টেশনে দৌলতপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, পেরেক ঢুকিয়ে যুবককে হত্যাচেষ্টা কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

দৌলতপুরে ভুয়া ডাক্তারের কারাদন্ড ২ ক্লিনিক সিলগালা

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে এস এম রবিউল ইসলাম নাম এক ভুয়া ডাক্তারের ১ মাস ১৫ দিনের কারাদন্ড দিয়েছন ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর সোয়া ১টার দিক উপজেলার প্রাগপুর ইউনিয়নের গুড়ারপাড়া বাজারে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ও ডাক্তারী সনদ দেখাতে না পারার অভিযাগে ওই ডাক্তারের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহীন খসরু।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানায়, ভুয়া ডাক্তার এস এম রবিউল ইসলাম সাইনবোর্ড ঝুলিয়ে চিকিৎসার নামে রোগীদর সাথে প্রতারণা ও ভুয়া চিকিৎসা দিয়ে আসছিল। এমন খবরে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গুড়ারপাড়া বাজারে ওই ডাক্তারের কার্যালয়ে আকষ্মিক অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ও ডাক্তারী সনদ দেখতে চান।

ভুয়া ডাক্তার এস এম রবিউল ইসলাম বৈধ কাগজপত্র ও ডাক্তারী সনদ দেখাতে ব্যর্থ হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ও ৫২ ধারায় তাকে দেড় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহীন খসরু। অপর দিকে একটি অভিযানে বৈধ কোন কাগজপত্র না থাকায় উপজেলার হোসেনাবাদ বাজারে অবস্থিত সুপার সনো হসপিটাল ও ডাংমড়কা বাজারে অবস্থিত আল-মদিনা ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তহিদুল হাসান তুহিন, মেডিকেল অফিসার ডাক্তার সৌরভ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহীন খসরু জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন

দৌলতপুরে ভুয়া ডাক্তারের কারাদন্ড ২ ক্লিনিক সিলগালা

আপডেট টাইম : ০৮:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২