ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‎অবৈধ বালু উত্তোলন বন্ধে ভেড়ামারায় লাল পতাকা পুতে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর নিষেধাজ্ঞা ‎ পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের দাপটে বিপাকে মৎস্যজীবীরা সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ভেড়ামারায় ২৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ে মহানবী (সা.)-এর জন্মবার্ষিকী পালন বিয়ের প্রলোভনদেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ রোভার স্কাউট জীমকে সব কার্যক্রম থেকে বিরত রাখল বাংলাদেশ স্কাউটস ভেড়ামারায় জমিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু: শিয়াল ঠেকানোর ‘বৈদ্যুতিক ফাঁদ’ নাকি অসাবধানতা? এলাকা জুড়ে রহস্য

পটুয়াখালী নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি

পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহা: পটুয়াখালী জেলা শহরের পৌর নিউমার্কেটে গত বুধবার দিবাগত গভীর রাতে বৃহস্পতিবার (৭-সেপ্টেম্বর-২০২১ ইং) তারিখ রাত আনুমানিক ৪ টার সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় মুদি-মনোহরি দোকান, চালের আরৎ, হার্ডওয়ারি দোকান, খাবার হোটেল, লোহার দোকান, পানের দোকান সহ অনান্য ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যাবসায়ীদের ধারনা।

ঘটনার খবর পেয়ে, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় প্রশাসনিক কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পটুয়াখালী, আমতলী ও বাকেরগন্জের ৪ টি ইউনিট কাজ করছে।

এছাড়াও রেড-ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিট উদ্ধার অভিযানে সহযোগিতা করছে।তবে ক্ষয়ক্ষতির পরিমান সুনির্দিষ্ট ভাবে এখনো বলা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মোঃ মোহাম্মদ শহিদুল্লাহ জানান, পটুয়াখালী ও বরিশাল পায়রা স্টেশনের ৬ টি ইউনিট ও স্থানীয় প্রশাসনের যৌথ তৎপরতায় অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখনো অগ্নি কান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান সুনির্দিষ্ট বলা যাচ্ছে না।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মমতাজ উদ্দিন বলেন,পটুয়াখালী ফায়ার স্টেশনের অধীনে ৪ টি ইউনিট অগ্নিকান্ডকে নিয়ন্ত্রনে আনতে না পেরে বরিশাল অঞ্চলকে অবগত করলে আমার অধিনে আরও দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘন্টাব্যাপি তৎপরতা চালিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তিনি আরো বলেন, অগ্নিকান্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখনো জানা যায়নি।

স্থানীয় ব্যাবসায়ীদের ধারনা রাতের আধারে কিভাবে আগুন লাগলো কেহই জানিনা তবে রহস্য জনক ভাবে এঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

‎অবৈধ বালু উত্তোলন বন্ধে ভেড়ামারায় লাল পতাকা পুতে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর নিষেধাজ্ঞা ‎

পটুয়াখালী নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট টাইম : ০৬:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১