ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন যুবলীগের মিছিল থেকে, আটক- ৮ মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ ফিলিপনগরে ‘মেধাযাত্রা–২০২৬’, ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংবর্ধিত ৪০ কৃতী শিক্ষার্থী কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত শীঘ্রই  স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী নিয়ে আসছে অর্ধশতাধিক সামাজিক  সংগঠনের প্ল্যাটফর্ম দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বিজিবি জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাত, গ্রেফতার ০৩ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের দাপটে বিপাকে মৎস্যজীবীরা

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর পোরশার পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব চলায় নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এবং দেশীয় মাছের পোনা ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। এই অবৈধ জাল ব্যবহারের কারণে সাধারণ মৎস্যজীবীরা চরম বিপাকে পড়েছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত ঘেঁষা এই নদীর পশ্চিম রঘুনাথপুর টেকঠার ঘাট থেকে পারঘাটি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে অন্তত ১৫ থেকে ২০টি সুতি জাল বসানো হয়েছে। নদীর স্বাভাবিক পানি প্রবাহ আটকে এসব জাল বসানোর ফলে তলদেশের ছোট-বড় সব ধরনের মাছ ও রেনু-পোনা ধ্বংস হয়ে যাচ্ছে।
​নদীর ওপর নির্ভরশীল রঘুনাথপুর ও নিতপুর এলাকার সাধারণ জেলেরা জানান, নদী জুড়ে সুতি জাল বসানোর কারণে সাধারণ জাল ফেলে আর আগের মতো মাছ মিলছে না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে জানান, প্রভাবশালীরা পুরো নদীর গতিপথ আটকে মাছ শিকার করায় তাদের জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি দেখানো হয় বলেও তারা অভিযোগ করেন।
​এদিকে, নদীর মাঝখানে সুতি জালের বাঁশ ও খুঁটি থাকায় সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবির নিয়মিত টহলে চরম বাধা সৃষ্টি হচ্ছে। দিন ও রাতে বিজিবির স্পিডবোট এবং নৌকা চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় সীমান্ত সুরক্ষা ঝুঁকিতে পড়ছে বলে জানা গেছে।
​অভিযোগ রয়েছে, প্রকাশ্যে নদী দখল করে এভাবে অবৈধ জাল বসিয়ে মাছ শিকার করা হলেও উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বক্তব্য জানতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Tag :
জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের দাপটে বিপাকে মৎস্যজীবীরা

আপডেট টাইম : ১১:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬