ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার ৬ ছেলের ঘরেও আশ্রয় হলো না ৮৫ বছর বয়সী জয়নব ভানুর রাজশাহীসহ উত্তরবঙ্গের উন্নয়নে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর রাজশাহীতে ৩৮,৯৭০ আঁখ চাষীকে আর্থিক প্রনোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে শান্তির দেশে পরিণত করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদিতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নজরুলের মৃ’ত্যু’দ’ণ্ড কার্যকর, বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু, সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে – সিসিক প্রশাসক প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল

সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার

হেলাল মজুমদার, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে সিরাজগঞ্জ আদালতের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. হামিদুল ইসলাম টিটনকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ভেড়ামারা থানা পুলিশ। টিটন ওই গ্রামের সিকান্দার প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. জয়নুল আবেদীন। এ সময় পুলিশের একটি দল তাঁর সঙ্গে ছিল।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের সি/আর ৪৩৭/১৮ নম্বর মামলায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় হামিদুল ইসলাম টিটনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লাখ ৭৮ হাজার ৩৫৩ টাকা অর্থদণ্ড দেন যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ভেড়ামারা থানার ওসি মো. শামীম শেখ জানান, সাজা ঘোষণার পর টিটন দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অপরাধ দমনে ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার

সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬