ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু, সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে – সিসিক প্রশাসক প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, বিচারের দাবিতে থানায় বাবা নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন গোসলে নেমে নিখোঁজ স্কুল শিক্ষর্থীর মরদেহ উদ্ধার, মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইজন নারী মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতি চর্চার লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ অক্টোবর (সোমবার) বিকাল ৪টায় উপজেলার রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই উদ্বোধনী ম্যাচে স্থানীয় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী আবিদ হাসান মন্টি সরকার এবং দলটির সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন মিঠু সরকার।

আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ নজরুল ইসলাম বিশ্বাস, বিশিষ্ট ইট ব্যবসায়ী ও সমাজসেবকজনাব মোঃ রেদোয়ানুর রহমান সূর্য্য সরকার, সভাপতি, দৌলতপুর উপজেলা তাঁতী দল জনাব মোঃ হারুন অর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপি জনাব আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম ওলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ শের আলী সবুজ, সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি জনাব মোঃ মক্কেল আলী, সাবেক সভাপতি, ৯নং রিফায়েতপুর ইউনিয়ন বিএনপি ও সাবেক ইউপি সদস্য জনাব মোঃ মিজানুর রহমান বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৯নং রিফায়েতপুর ইউনিয়ন পরিষদ জনাব মোঃ কেনু খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, “যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও নানা ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।” ভবিষ্যতেও এমন সুস্থ ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু,

কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

আপডেট টাইম : ০৬:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬