ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু, সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে – সিসিক প্রশাসক প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, বিচারের দাবিতে থানায় বাবা নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন গোসলে নেমে নিখোঁজ স্কুল শিক্ষর্থীর মরদেহ উদ্ধার, মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইজন নারী মাদক ব্যবসায়ী আটক

প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল

রাজশাহী ব্যুরো: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী আগমন এবং আগামীকালের জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রনেতা বুলেট, এর নেতৃত্বে স্বাগত মিছিল করেছে রাজশাহী জেলা ছাত্রদল।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মহানগরীর সিটি কলেজের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জনসভার নির্ধারিত স্থান মাদ্রাসা ময়দানে গিয়ে শেষ হয়।

মিছিল শুরুর আগে রাজশাহী জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। এ সময় তাঁদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। প্রতিটি মিছিল থেকে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেওয়া হয়।

পরে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল স্বাগত মিছিল নিয়ে মাদ্রাসা ময়দানের উদ্দেশে রওনা হন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে পৌঁছালে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ তাঁদের স্বাগত জানান এবং উৎসাহ জোগান।

মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুস সবুর বুলেট, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুল ইসলাম বকুল, জেলা ছাত্রদলের সদস্য ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসেম আলী, দুর্গাপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব এস এম শাকিব হাসান, চারঘাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুর্জয় আহমেদ শান্ত, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জামিল, বানেশ্বর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সাকলাইন মোস্তাক রাজন, ধোগরাকুল কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না ইসলাম আগুন, তাহেরপুর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসিফ মাহমুদ এবং দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন কাফিসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু,

প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল

আপডেট টাইম : ০৬:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬