ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ বিল্লী বাজারে সার ডিলার নিয়োগে কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ নওগাঁয় কুড়াল দিয়ে প্রতিমা ভাঙার অভিযোগে এক যুবক গ্রেফতা দৌলতপুর সীমান্তে হেরোইনসহ যুবক আটক ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভেড়ামারার নওদাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন ‎ ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন গ্রেপ্তার শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে কুষ্টিয়া তাঁতী দলের শ্রদ্ধা নিবেদন দুর্গাপূজার আগেই ভেড়ামারায় দাস সম্প্রদায়ের শ্মশানঘাটের ব্যবস্থা করল উপজেলা প্রশাসন ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত, বরকে ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় কুড়াল দিয়ে প্রতিমা ভাঙার অভিযোগে এক যুবক গ্রেফতা

মোহাম্মদ আককাস আলী:
নওগাঁয় পূজামণ্ডপে প্রতিমা ভাঙার অভিযোগে গোলাম রাব্বানি (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের হাতাশ খাড়াপাড়া পূজা মণ্ডপে এই ঘটনা ঘটে। গ্রেফতার গোলাম রাব্বানি ওই ইউনিয়নের মধ্য হাতাশপাড়ার মোহাম্মদ মুসার ছেলে।
স্থানীয় পূজা উদযাপন কমিটির কয়েকজন নেতা ও দায়িত্বরত আনসার সদস্যরা জানান, সকালে অভিযুক্ত গোলাম রাব্বানি একটি কুড়াল নিয়ে মন্দিরের আশপাশে ঘোরাঘুরি করছিল। হঠাৎ সে মণ্ডপে ঢুকে গণেশ প্রতিমাকে কোপ দেয়। খুব অল্প সময়ের মধ্যে সে এমন আক্রমণ চালায়। তবে দ্রুত স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে।
মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ফাতেমা বেগম বলেন, তারা দুই নারীসহ চারজন দায়িত্বে আছেন। সকালে দুই নারী আনসার সদস্য নাশতা করতে গিয়েছেন। হঠাৎ করে গোলাম রাব্বানি হাতে কুড়াল নিয়ে ঢুকে পড়ে। তবে কেউ কেউ বলছেন, ছেলেটি আগ থেকেই মানসিক ভারসাম্যহীন।
হাতাশ খাড়াপাড়া পূজা মণ্ডপের সাংগঠনিক সম্পাদক নিখিল প্রামানিক বলেন, আজ সপ্তমীর দিন। এদিন হঠাৎ করেই ছেলেটা এসে কুড়াল দিয়ে গনেশ প্রতিমা ভেঙে ফেলে। তবে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বক্ষণিক পাশে ছিলেন। ক্ষতিগ্রস্ত প্রতিমাটি কারিগর নিয়ে এসে ঠিক করা হয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি একদমই স্বাভাবিক আছে।
 পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে রিমান্ড চাওয়া হয়েছে। ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

নওগাঁয় কুড়াল দিয়ে প্রতিমা ভাঙার অভিযোগে এক যুবক গ্রেফতা

আপডেট টাইম : ০৮:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬