ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর সীমান্তে হেরোইনসহ যুবক আটক ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভেড়ামারার নওদাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন ‎ ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন গ্রেপ্তার শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে কুষ্টিয়া তাঁতী দলের শ্রদ্ধা নিবেদন দুর্গাপূজার আগেই ভেড়ামারায় দাস সম্প্রদায়ের শ্মশানঘাটের ব্যবস্থা করল উপজেলা প্রশাসন ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত, বরকে ১০ হাজার টাকা জরিমানা ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের কারাদণ্ড কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী লালন মেলা শুরু, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ভেড়ামারার বাহাদুরপুরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

‎
‎
‎

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাতের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে দেশপ্রেম, সাম্য ও মানবিকতার শিক্ষা দেয়। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ।
‎
‎এ সময় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান ও আইসিটি কর্মকর্তা মারজিয়া খানম, স্থানীয় গণমাধ্যম কর্মী, স্কুল-কলেজের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
‎এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, প্রতিভা প্রকাশ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
‎

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুর সীমান্তে হেরোইনসহ যুবক আটক

ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আপডেট টাইম : ০৬:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬