শাহিন খন্দকার মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬,০০,০০০/- টাকা, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার, একটি ওয়াকিটকি সেট ও একটি স্টীলের তৈরী লকার উদ্ধা র”
বর্তমান সরকারের প্রনীত আধুনিক জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০২৬ এর আলোকে মাগুরা জেলার মাননীয় পুলিশ সুপারের নির্দেশে মাগুরা জেলার সকল থানা এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিনিয়ত সমন্বিত সাড়াশি অভিযান পরিচালনা হচ্ছে।
সমন্বিত সাড়াশি অভিযানের ধারাবাহিকতায় মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা), পুলিশ সুপার মাগুরা জেলা মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান পিপিএম, এর তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফুজ্জামান ,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা, মাগুরা এর নেতৃত্ত্বে এসআই/মোঃ মেহেদী হাসান ও নারী পুলিশ সদস্যসহ জেলা গোয়েন্দা শাখা মাগুরার অভিযানিক দল অদ্য ১৮/১০/২০২৬ খ্রি: তারিখ রাত ০০.৪০ ঘটিকায় মাগুরা সদর থানাধীন কুকনা এশিয়া মহিলা কলেজ পাড়া, এশিয়া মহিলা কলেজের পুরাতন হোস্টেলের পিছনে জনৈক সবুজ এর একতলা বিল্ডিংয়ের ভাড়াটিয়া দীপ্ত কুমার বিশ্বাস (৩২)এর বাসায় অভিযান পরিচালনা করে ১) সম্পা দাস (৩২),স্বামী-দীপ্ত কুমার বিশ্বাস,পিতা-অসীত দাস,মাতা-গীতা রানী দাস,(কোলে তিন মাসের মেয়ে বাচ্ছা সহ), ২) পূর্নিমা রানী বিশ্বাস (৫৫),স্বামী-মৃত দয়াল চন্দ্র বিশ্বাস,মাতা-মিনা বিশ্বাস সর্ব সাং-চাপড়ী,থানা-ঝিনাইদহ সদর,জেলা-ঝিনাইদহ গ্রেফতার করে। অভিযান পরিচালনার সময় ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দীপ্ত কুমার বিশ্বাস (৩২), পিতা- মৃত দয়াল চন্দ্র বিশ্বাস,মাতা-পূর্নিমা রানী বিশ্বাস,সাং-চাপড়ী,থানা-ঝিনাইদহ সদর,জেলা-ঝিনাইদহ ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
উপস্থিত সাক্ষীদের সম্মুক্ষে পলাতক আসামী দীপ্ত কুমার বিশ্বাস এর ভাড়া বাসা তল্লাশিকালে গ্রেফতারকৃত আসামী ০১ নং সম্পা দাস এবং ০২ নং আসামী পূর্নিমা রানী বিশ্বাস দ্বয়ের দেখানো মতে একটি স্টীলের তৈরী লকার হতে (ক) ২০ টি নীল পলি জিপারের মধ্যে রক্ষিত হালকা কমলা রংয়ের (২০০x২০)=৪০০০ (চার হাজার)পিচ ইয়াবা ট্যাবলেট,(খ) মাদক বিক্রয়ের নগদ= ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ১ নং আসামীর জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল (পলাতক আসামী দীপ্ত কুমার বিশ্বাস (৩২) এর ভাড়াটিয়া বাসা) এর সামনে হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত (গ)একটি পিত্তি রংয়ের প্রাইভেট কার যার রেজিষ্টেশন নং-ঢাকা মেট্রো গ-১২৮৯৯৪, মডেল নং Trd Corolla-100, ইঞ্জিন নং 5FE, চেসিস নং AE100-3157440, (ঘ)একটি নাম্বার প্লেট বিহীন APACHE RTR 310-BASEYEL হলুদ ও কালো রংয়ের মোটরসাইকেল যার ইঞ্জিন নং-BS1ER1300085, চেসিস নং-MD638CS1XR1E18338 ,(ঙ)একটি কালো রংয়ের ওয়াকিটকি যাহার গায়ে ইংরেজিতে BAOFENG লেখা আছে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামীগণ জানান যে, তারা সংঘবদ্ধ মাদক কারবারী দলের সদস্য। পলাতক আসামী দীপ্ত কুমার বিশ্বাস (৩২)সহ তার দীর্ঘদিন যাবৎ গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
মাগুরা জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। জুয়া ও মাদক পরিবার, সমাজ ও দেশের জন্য ক্ষতিকর। জুয়া, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। জনগনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















