ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন জ্বালানি তেল সংগ্রহে শৃঙ্খলা ফেরাতে মাঠে ভেড়ামারা থানা পুলিশ দৌলতপুরের নীরব বিকেল: উত্তেজনার ছায়ায় এক দাফনের গল্প প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ভেড়ামারায় বিপুল পরিমানে  দেশীয় মদ উদ্ধার যা করার করেন!—বাগমারায় অনিয়ম ঢাকতে ঔদ্ধত্য এলজিইডি প্রকৌশলীর দৌলতপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে দুই গরু চুরি খানাখন্দ রাস্তাদিয়ে চলে ছাত্রীদের কলেজে আসাযাওয়া, টিনসেটে চলে পাঠদান বরিশালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত গৌরনদীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কালকিনিতে পুলিশের বিশেষ অভিযান: ৫ ওয়ারেন্টের দুই আসামি গ্রেফতার

প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ভেড়ামারায় বিপুল পরিমানে  দেশীয় মদ উদ্ধার

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে প্রশাসনের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে পরিচালিত এ অভিযানে ১১২ বোতল দেশীয় মদ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় গোলাপনগর গ্রামের শ্রী শুভংকর প্রামাণিক ওরফে শুভ (পিতা: মৃত জগত প্রামাণিক) এর বসতবাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে বাড়ির রান্নাঘরের চালের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দেশীয় মদের বোতলগুলো উদ্ধার করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শুভ কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুভ দীর্ঘদিন ধরে গোলাপনগর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিশেষ করে সম্প্রতি হযরত সোলায়মান শাহ (রহ.)-এর মাজারে অনুষ্ঠিত ওরসকে কেন্দ্র করে সে ও তার সহযোগীরা এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে একটি অভয়ারণ্য তৈরি করেছিল বলে অভিযোগ রয়েছে।
উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, “মাদকমুক্ত ভেড়ামারা গড়তে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন

প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ভেড়ামারায় বিপুল পরিমানে  দেশীয় মদ উদ্ধার

আপডেট টাইম : ০৭:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬