ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরের ওসি’র নামে অপপ্রচার:বিভ্রান্ত না হয়ে সহযোগীতার আহ্বান মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপ স্বামী-স্ত্রীসহ ৪ জন গ্রেপ্তার লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অতিরিক্ত মহাপরিচালকের আকস্মিক হানাঃ অনুপস্থিত দুই কনসালটেন্টকে শোকজের নির্দেশ ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী  লালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০,মোটরসাইকেলে আগুন তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা দাওকান্দি কলেজ প্রদর্শক হীরার বিরুদ্ধে  মারধর ও অসদাচরণের অভিযোগ

বন্যায় নওগাঁয় আমনের ব্যাপক ক্ষতি, চলছে ভাঙ্গা অংশ মেরামতের কাজ

মোহাম্মদ আককাস আলী  : নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গনের ফলে জেলার রাণীনগর,আত্রাই ও মান্দা উপজেলার বন্যা নিয়ন্ত্রই বাঁধ ভেঙ্গে সৃষ্ট বন্যায় তলিয়ে যায় শতাধিক গ্রাম। মান্দা উপজেলায় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। বর্তমানে নদীর পানি কমায় রাণীনগর ও মান্দা উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আত্রাই উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। অপরদিকে, গত বৃহস্পতিবার ও শুক্রবার আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি-কালীগঞ্জ সড়কের বলরামচক নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২৫মিটার, আত্রাই-সিংড়া সড়কের জগদাস নামক স্থানে ১৬মিটার ও পাশাপাশি শিকারপুর নামক স্থানে ৫৭মিটার বন্যা নিয়ন্ত্রই বাঁধ ভেঙ্গে যাওয়ার কারণে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের প্রায় ৮০টি গ্রাম বর্তমানে বন্যার পানিতে তলিয়ে আছে। এছাড়া আত্রাই-বান্দাইখাড়া সড়কের নন্দলালী নামক স্থানে ভেঙ্গে যাওয়া বেরিবাঁধের অংশটুকু বন্ধ করায় রক্ষা পায় এলাকাবাসি, ফসল ও পুকুরের মাছ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বন্যায় রাণীনগর উপজেলায় ৮৫হেক্টর জমির আমন ধান ও ১.৫০হেক্টর সবজির ক্ষেত, মান্দা উপজেলায় ৮০হেক্টর আমন ধান ও ১১হেক্টর সবজি ক্ষেত এবং আত্রাই উপজেলায় ৩১০হেক্টর আমন ধান বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, জেলায় গত কয়েকদিনের বন্যায় ৩টি উপজেলার পানিবন্দি পরিবারগুলোকে সহায়তার জন্য এখন পর্যন্ত (শনিবার) আত্রাই উপজেলায় ২৬মে.টন চাল ও নগদ ১লাখ টাকা, মান্দা উপজেলায় ১৪মে.টন চাল ও রাণীনগর উপজেলায় ৪মে.টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। যেভাবে নদীর পানি কমতে শুরু করেছে তাতে আশা করা যাচ্ছে আর দু’এক দিনের মধ্যেই রাণীনগর ও মান্দা উপজেলার বাড়িগুলো থেকে পানি নেমে যাবে। এতে করে দ্রুতই নওগাঁর বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরের ওসি’র নামে অপপ্রচার:বিভ্রান্ত না হয়ে সহযোগীতার আহ্বান

বন্যায় নওগাঁয় আমনের ব্যাপক ক্ষতি, চলছে ভাঙ্গা অংশ মেরামতের কাজ

আপডেট টাইম : ০৬:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩