ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন তেল নিয়ে কারসাজি রাজশাহীর রহমান ফিলিং স্টেশনে দৌলতপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, পেরেক ঢুকিয়ে যুবককে হত্যাচেষ্টা কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

বাউফলে ব্যস্ততম সময় পার করতেছেন কামার শ্রমিকরা ।

মাসুদ রানা,বাউফলঃ তাপস কর্মকার বলেন, অনেকেই আবার কুরবানির জন্য এসব ধারালো অস্ত্রের পাশাপাশি বাড়ি ও কৃষি কাজে ব্যবহৃত কুড়াল, কাস্তে, কাঁচি, সাবল, টিঙ্গি কিনে নিয়ে যায়। তাই কাজের চাপ থাকার কারণে শ্রমিক সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের এই ব্যস্ততা ঈদের আগের দিন পর্যন্ত থাকবে।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পটুয়াখালী বাউফলের কামারপাড়ায় কর্ম ব্যস্ততা বেড়েছে। কয়লা পোড়া গন্ধ, হাপরের হাঁসফাঁস আর হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে ধারালো দা,বটি, ছুরি ও চাপাতি।

আর ফাঁকে ফাঁকে চলছে পুরনো দা, বটি, ছুরি ও চাপাতিতে শান দেয়ার কাজ। তাই দম ফেলার ফুরসত নেই কামারদের। কাজের চাপ বেশি থাকায় শ্রমিকের সংখ্যাও বাড়ানো হয়েছে কামারশালায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্ম ব্যস্ততা।

উপজেলার কাছিপাড়া চৌমুহনী বাজার,কালিশুরী, বাহেরচর, কনকদিয়া, বগা, কালাইয়া, নুরাইনপুর ও বাউফল বাজার সহ ছোটবড় সব দোকানে কামাররা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কয়লার আগুনে লোহাকে পুড়িয়ে তারপর হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করছেন দা, ছুরি, চাকু, চাপাতি, কুড়াল, বটিসহ ধারালো বিভিন্ন সামগ্রী।

বিভিন্ন এলাকার কামারশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্য সময়ের তুলনায় কুরবানির ঈদে বেচা-বিক্রি বেশি থাকে। ঈদে প্রতিদিন গড়ে দশ থেকে বারো হাজার টাকার বেচা-বিক্রি হয়ে থাকে।

এ কারণে অনেকেই ঈদকে ঘিরে বিভিন্ন হাট বাজারে দা, চাপাতি ও ছুরি বিক্রি করছেন। উপজেলায় প্রায় ১৫টিরও বেশি কামারশালা আছে।

গৌতম কর্মকার বলেন, ‘সারা বছর আমাদের তৈরি জিনিসের চাহিদা থাকে। কিন্তু ঈদের আগেই অনেকেই পশু কুরবানির জন্য নতুন ছুরি, চাপাতি, চাকু কিনতে আসেন। পাশাপাশি পুরনো ছুরি, চাপাতি, চাকু শান দেয়ার জন্য নিয়ে আসেন। আর কুরবানির সময় চাহিদা থাকায় আগে থেকেই বেশ কিছু লোহার তৈরি সামগ্রী বানিয়ে রাখা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন

বাউফলে ব্যস্ততম সময় পার করতেছেন কামার শ্রমিকরা ।

আপডেট টাইম : ০৪:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২