ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন কুষ্টিয়া-১ আসনে বিজয়ের পর শান্তির বার্তা- দৌলতপুরে সহনশীল রাজনীতির নতুন দৃষ্টান্ত নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয় দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক 

বানিয়াচংয়ে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ ভন্ডুল, দেশীয় অস্ত্র উদ্ধার

শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থেকে রক্ষা পেলেন গ্রামবাসী। রোববার (২৯ আগস্ট) সকাল ১১টায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের অন্তর্গত বাগহাতা গ্রাম থেকে সংঘর্ষের প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

সূত্রে জানা যায়, উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামের মৃত ছোয়াব আলীর ছেলে জাহাঙ্গির মিয়া ও মৃত ফরিদ মিয়ার ছেলে তোফায়েল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। গোপন সূত্রে খবর পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশনায় এবং এস আই ফজলুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ভন্ডুল এবং বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ফিকলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, থানা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা রোধকল্পে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হউক কাউকে ছাড় দেয়া হবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন

বানিয়াচংয়ে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ ভন্ডুল, দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট টাইম : ০৬:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১