ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক।

যশোরের শার্শায় অপহরণের ৭দিনপর স্কুল ছাত্রী উদ্ধার : আটক- ২

ইকরামুল ইসলা বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় ৭তম শ্রেণিতে পড়ুয়া সেই স্কুলছাত্রী ৭ দিন পর উদ্ধার হয়েছে। এসময় অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শার্শা থানায় প্রেস ব্রিফিং এর সাংবাদিকদের এতথ্য জানান ওসি বদরুল আলম খান।

তিনি বলেন, বুধবার রাতে যশোর আদালত চত্ত্বর এলাকা থেকে শার্শা থানার পুলিশ ও পিবিআই যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে আকবার আলী (৪০) ও তার স্ত্রী রুমা খাতুনকে (৩২) আটক করা হয়েছে। আটক আকবর ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের বজলুর রহমানের ছেলে।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা গ্রাম থেকে বাগআঁচড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৩ বছর বয়সী ছাত্রীটির অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়।

এব্যাপারে শার্শা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং অপহরণের সাথে যুক্ত দম্পতিকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি বদরুল আলম।

ওই স্কুলছাত্রীর বাবা রবিন দাস জানান, প্রায় দুই মাস আগে তাদের গ্রামে আসেন ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের আকবর হোসেন ও তার স্ত্রী রুমা খাতুন। তারা তাদের বোনজামাই ওজিহার রহমানের বাড়িতে আশ্রয় নেন।

“ওজিহার আমাদের বাড়ির পাশেই বসবাস করেন। সেই সুবাদে আমাদের বাড়িতে আকবর-রুমা দম্পতির যাতায়াত ছিল। বৃহস্পতিবার আমি ও আমার স্ত্রী প্রতিদিনের ন্যায় বাইরে কাজে যাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে আকবর-রুমা দম্পতি কৌশলে মেয়েকে ভুল বুঝিয়ে অপহরণ করে পালিয়ে যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী

যশোরের শার্শায় অপহরণের ৭দিনপর স্কুল ছাত্রী উদ্ধার : আটক- ২

আপডেট টাইম : ০৭:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১