ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‎অবৈধ বালু উত্তোলন বন্ধে ভেড়ামারায় লাল পতাকা পুতে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর নিষেধাজ্ঞা ‎ পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের দাপটে বিপাকে মৎস্যজীবীরা সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ভেড়ামারায় ২৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ে মহানবী (সা.)-এর জন্মবার্ষিকী পালন বিয়ের প্রলোভনদেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ রোভার স্কাউট জীমকে সব কার্যক্রম থেকে বিরত রাখল বাংলাদেশ স্কাউটস ভেড়ামারায় জমিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু: শিয়াল ঠেকানোর ‘বৈদ্যুতিক ফাঁদ’ নাকি অসাবধানতা? এলাকা জুড়ে রহস্য

রাজশাহীতে মাদক ব্যবসায়ী সাইফুল আটক

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ওরফে গাঁজা সাইফুলকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। সাইফুল রাজশাহী নগরীর ভদ্রা জামালপুর এলাকার শমসেরের ছেলে। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম।
মঙ্গলবার(২১জুন) রাত১০ টার দিকে চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেনের দিক নির্দেশনায় এস আই ফারুক, এস আই প্লাবন, এ এস আই আনোয়ার, কনস্টেবল শরিফ অভিযান চালিয়ে দুর্গাপুর উপজেলার আমগাছী গ্রামের নিভৃত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সাইফুলের বিরুদ্ধে রাজশাহীসহ দেশের বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। এছাড়া সে পাঁচটি মাদক মামলার পলাতক আসামী।
পুলিশের একটি সূত্রের দেয়া তথ্য মতে, ২০০০ সালের আগ দিয়ে সাইফুল রংপুর বিভাগের কুড়িগ্রাম থেকে রাজশাহীতে খালি হাতে আসে। রাজশাহী নগরীর ভদ্রায় অবস্থিত একটি বস্তিতে বসবাসের পাশাপাশি বাদাম বিক্রি, রিকশা চালানো ও তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ শুরু করে।
এক পর্যায়ে সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে সে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় এবং নগরীতে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল সরবরাহ করতে শুরু করে। মাদক ব্যবসার মাধ্যমে সে রাজশাহী মহানগরীর ভদ্রা, পদ্মা আবাসিক ও জামালপুর সহ রাজশাহী ও রংপুরের একাধিক এলাকায় বাড়ি, জমি ও গাড়ির মালিক হয়। বর্তমান সরকারের মাদকবিরোধী অভিযান শুরু হলে সাইফুল আত্মগোপনে চলে যায়।
চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন জানান, সাইফুল রাজশাহীসহ আশপাশের জেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। যার মধ্যে পাঁচটি মামলায় সে পলাতক আসামি। মঙ্গলবার দুর্গাপুরের একটি প্রত্যন্ত গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার(২২জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

‎অবৈধ বালু উত্তোলন বন্ধে ভেড়ামারায় লাল পতাকা পুতে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর নিষেধাজ্ঞা ‎

রাজশাহীতে মাদক ব্যবসায়ী সাইফুল আটক

আপডেট টাইম : ০৪:৫৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২