ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা রাজশাহীর পবায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৈয়দপুরে মহিষের কলিজা জব্দ ১ জন আটক

সৈয়দপুরে মহিষের কলিজা জব্দ ১ জন আটক

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ভারত থেকে আনা মহিষের কলিজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে শহরের ধলাগাছ মতির মোড় এলাকা থেকে
তাকে আটক করা হয়। তবে সরকারের আনুমোদনে বৈধভাবে আমদানি করা কলিজাগুলো বিক্রি করা হচ্ছে বলে দাবি আটককৃত ব্যাক্তির।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাগডোগরা গ্রামের আনোয়ারুল হকের ছেলে সাহেদ হোসেন (৩০) দীর্ঘদিন থেকে কম দামে ভারত থেকে আমদানি করা খাওয়ার অনুপযোগী মহিষের কলিজা হাটবাজারসহ শহর ও গ্রামের বিভিন্ন হোটেল বিক্রি করে আসছিল। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে পলিশের উপ-সহকারী পরিদর্শক (এএস আই) নুর আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আভিযান চালিয়ে তাকে উল্লেখিত এলাকা থেকে আটক করে।

এ সময় তার কাছে থাকা ১২০ কেজি কলিজা জব্দ করা হয়। পরে আটককৃত সাহেদকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ তার ১০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত কলিজা উপজেলা চত্বরে মাটিতে পুতে ফেলে ধ্বংস করেন । সাহেদ নিজের অপরাধ অস্বীকার করে জানান, চট্টগ্রাম প্রাণি সম্পদ আধিদপ্তরের অনুমোদন নিয়ে ঢাকার সিয়াম এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান ভারত থেকে মহিষের কলিজা আমদানি করে।

আমি একটু লাভের আশায় আমদানিকারকের কাছ থেকে কলিজা কিনে এ এলাকায় বিক্রি করি। সৈয়দপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, স্থানীয় প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক আটককৃত কলিজাগুলো পরীক্ষা করেন। পরে তার পরামর্শে কলিজাগুলোকে খাওয়ার অনুপযোগী ঘোষণা ও তা ধ্বংস করে উল্লেখিত ব্যক্তির জরিমান করা হয়।

জনপ্রিয় সংবাদ

পণ্য কিনে ফ্রিজসহ একাধিক উপহার পেয়ে খুশি ক্রেতারা

সৈয়দপুরে মহিষের কলিজা জব্দ ১ জন আটক

আপডেট টাইম : ০৬:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১