ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচার  মহাদেবপুর থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের। ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই

স্টারলিং ডিজাইন্স লি. গার্মেন্টসের বরখাস্ত শ্রমিকদের ফের ফ্যাক্টরি ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকি

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটিকে কেন্দ্র করে আন্দোলনকারী শ্রমিকদের অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়া গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া চন্দ্রায় অবস্থিত স্টারলিং ডিজাইন্স লি. গার্মেন্টস ফ্যাক্টরিতে আবারও ভাংচুর ও অগ্নি সংযোগের হুমকি দিচ্ছে বিপথগামী শ্রমিকরা।

এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি জিডি করেছেন ফ্যাক্টরির কর্তৃপক্ষ। জিডি সূত্রে জানা যায়, গেল ঈদ- উল ফিতরে অতিরিক্ত ছুটির দাবিতে মিরপুর ও আশুলিয়ায় আন্দোলন করে গার্মেন্টস শ্রমিকরা । তাদের দাবির প্রেক্ষিতে মালিক ও শ্রমিক মিলে সমন্বয় করে তিনদিনের বেশি ঈদের ছুটি দিতে পারবে জরুরি সভা করে এ কথা জানান শ্রমপ্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান।

শ্রমপ্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্টারলিং ডিজাইন্স লি. কর্তৃপক্ষ ঈদের ছুটি তিনদিনের সঙ্গে মিলিয়ে আরো পাঁচদিন সমন্বয়ের মাধ্যমে আটদিন ছুটি ঘোষণা করেন। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল কর্মচারী ১০ দিন ছুটির দাবিতে কাজে যোগদান না করে ফ্যাক্টরিতে ব্যাপক ভাঙচুর করে। অন্য শ্রমিকরা কাজে যোগদান করতে চাইলেও তারা বাধা প্রদান করে।

পরবর্তীতে পরিস্থিতি শান্ত করার বিবেচনা করে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়। এতেও উচ্ছৃঙ্খল শ্রমিকরা ১২ দিনের ছুটি দাবিতে ফ্যাক্টরির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যাক্টরির বিভিন্ন জিনিসপত্র, চেয়ারটেবিল, জানালার গ্লাস, অফিসের গ্লাস, কম্পিউটার মেশিন, সিসি টিভি ক্যামেরা, মনিটরসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

ব্যাপক ভাঙচুরের মুখে ফ্যাক্টরি বাঁচানোর স্বার্থে ম্যানেজমেন্ট বাধ্য হয়ে ১২ দিনের ছুটি ঘোষণা করে। উক্ত ভিডিও ফুটেজ দেখে বিজেএমইএ, শ্রমিক ফেডারেশন, সরকারি সংস্থার ঊর্ধ্বতনরা ফ্যাক্টরির শ্রমিকদের এধরনের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হন এবং দুঃখ প্রকাশ করেছেন।

পরে ফ্যাক্টরির ম্যানেজমেন্ট উচ্ছৃঙ্খল শ্রমিকদের ফ্যাক্টরি ভাঙচুরের ভিডিও ফুটেজ দেখে যাচাইবাছাই করে বেশি উচ্ছৃঙ্খল ৪৮ জন শ্রমিককে প্রাথমিকভাবে শনাক্ত করে তাদের সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করে। কিন্তু উচ্ছৃঙ্খল চাকরিচ্যুত শ্রমিকগণ আবারও ফ্যাক্টরিতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানোর পাঁয়তারা করছেন বলে জানান স্টারলিং ডিজাইন্স লি. কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয় সংবাদ

তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

স্টারলিং ডিজাইন্স লি. গার্মেন্টসের বরখাস্ত শ্রমিকদের ফের ফ্যাক্টরি ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকি

আপডেট টাইম : ১০:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১