ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

অতিরিক্ত টোল আদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে চালকদের বিক্ষোভ

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট পৌর এলাকায় যানবাহন প্রবেশ ফির নামে অতিরিক্ত টাকা আদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে পরিবহন চালকরা যানবাহন বন্ধ রেখে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল  রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে যানবাহন চলাচল বন্ধ রেখে উপজেলার পরিবহন চালকেরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়ক অবরোধের কারণে শহরে যানজট সৃষ্টির পাশাপাশি যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সংবাদ পেয়ে স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে টোল আদায় বন্ধ করায় দেড় ঘন্টা পর শহর থেকে সকল সড়কে যানবাহন চলাচলা শুরু করেছে। পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিন পৌর এলাকায় যানবাহন প্রবেশ ফি বাবদ সিএনজি, ভুটভুটি, ব্যাটারি চালিত অটোরিক্সা-ভ্যান ১০ টাকা করে ও হিউম্যান হলার, ট্রাক্টর, বাস ২০টাকা করে এবং ট্রাক ৫০ টাকা ও মালামাল লোড আনলোডের জন্য ৫০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। যানবাহনের ধরন অনুযায়ী ফি নির্ধারণ করে ২০২৩-২০২৪ অর্থবছরে পৌরসভা থেকে ৫জনের নামে প্রায় ২৩ লাখ টাকা ইজারা বন্দোবস্ত দেওয়া হয়েছে। ইজারাদাররা ১ জুলাই থেকে পৌর এলাকায় যানবাহন থেকে প্রবেশ ফি আদায় করেছে। কিন্ত সরকার পতনের দিন থেকে পৌর এলাকায় যানবাহন প্রবেশ ফি আদায় বন্ধ রয়েছে। ফলে পৌরসভা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমিন বিধিমোতাবেক ১ সেপ্টেম্বর থেকে ফি আদায়ের ব্যবস্থা গ্রহন করেন। পৌর এলাকায় মাইকে প্রচারসহ স্ট্যান্ডগুলোতে ফি আদায়ের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়। কিন্ত সংশ্লিষ্ট ইজারাদাররা চালকদের কাছ থেকে নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায়ের প্রস্তাব দেয়। এ সময় চালকরা ক্ষুব্ধ হয়ে এসব কর্মসূচি পালন করে।
ধুনট পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমিন বলেন, বিধিমোতাবেক পৌরসভার রাজস্ব আয়ের জন্য যানবাহন থেকে নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায় করার কোন সুযোগ নেই। এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে

অতিরিক্ত টোল আদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে চালকদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৩:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪