ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

অনলাইন জুয়াড়িদের নামে মামলা গ্রেপ্তার ৪

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে অনলাইন জুয়াড়িদের নামে মামলা হয়েছে। মামলার চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পলাতক ১৪জনসহ অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। জেলা গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার (১ জুন) রাত ৩টায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে বোয়ালমারী পৌরসভার ছোলনা এলাকার জনৈক ছালাম মোল্যার বসত বাড়ির উঠান থেকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় আটক করে ফরিদপুর নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০জনকে আসামি করে মামলা করেন ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম মোল্যা। আটককৃত চারজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার রায়পুর গ্রামের আব্দুল আলিম শিকদারের ছেলে আকাশ শিকদার (২৫), সিরাজুল ইসলাম মোল্যার ছেলে আশরাফুল ইসলাম (২৮), ছোলনা গ্রামের মৃত ছালাম মোল্যার ছেলে জিয়ারুল ইসলাম (২৮) ও দক্ষিণ কামারগ্রাম এলাকার জনাব আলী মোল্যার ছেলে বকুল মোল্যা (২৯)। অনলাইন জুয়াড়িদের আটক ও মামলার বিষয়টি স্বীকার করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলে। গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এ ব্যাপারে মামলা শেষে তাদেরকে আদালতে চালান করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

অনলাইন জুয়াড়িদের নামে মামলা গ্রেপ্তার ৪

আপডেট টাইম : ০৯:৫১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩