ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁ সীমান্তে নারী পুরুষ শিশুসহ ১৭জনকে পুশইনের চেষ্টা কঠোর অবস্থানে বিজিবি তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে ক্ষোভ তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও  সচেতনতামূলক ক্যাম্পেইন নওগাঁ ডিসি এসপি সেজে প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেফতার  ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওগাঁয় ভরা মৌসুমে নষ্ট হয় ৩০০ কোটি টাকার আম,চাষিদের শিল্পায়নের দাবি  তানোরে যুবককে হাতুড়িপেটা করে নালায় নিক্ষেপ অবৈধভাবে মাটি কাটায় ৪ জন আটক ও ২টি ট্র‍াক্টর জব্দ-২ তানোরে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু দায় নিবে কে

আওয়ামীলীগ কখনই দলীয় পদ বেচাকেনা করেনা: মাহাবুব উল আলম হানিফ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামীলীগ কখনই দলীয় পদ কেনাবেচার রাজনীতি করেনা। এই অভ্যাস আওয়ামীলীগের নেই, এটা বিএনপির কাজ। এই অভ্যাসতো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিলেন। উনি যখন দল গঠন করেছিলেন তখন বিভিন্ন দল ভেঙ্গে তার দলে যোগদান করানোর জন্য টাকা দিয়ে কেনাবেচা করেছিলেন।

হানিফ আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন, বিএনপির এখন এতই দন্যদশা যে, বিএনপি করে এটা শুনলে কেউ মেয়েও বিয়ে দিতে চাচ্ছে না। হানিফ বলেন কর্মকান্ডের কারনে তারা সমাজে এতই অগ্রহনযোগ্য ও এতটাই ঘৃনিত হয়ে গেছে যে, মানুষ তাদের সাথে কোন সর্ম্পকই স্থাপন করতে চায়না। এর জন্য চরম হতাশায় তারা নানান সময়ে অসংলগ্ন কথাবার্তা বলছেন।
দব্যমূল্য নিয়ে হানিফ বলেন, কোন সিন্ডিকেটের কাছে সরকার জিম্মী হয়নি, সরকার কঠোর অবস্থানে আছে। এই সরকার জনগনের সরকার, জনগনের জন্য যখন যা করার তাই করছে।

আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোটারি ক্লাব’র আয়োজনে করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিটের ক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রোটারিয়ান অজয় সুরেকার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসন আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার নুরুন-নাহার বেগম, জেলা বিএমএ’র সভাপতি ডাক্তার মুস্তানজিদ। এছাড়াও এ সময় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁ সীমান্তে নারী পুরুষ শিশুসহ ১৭জনকে পুশইনের চেষ্টা কঠোর অবস্থানে বিজিবি

আওয়ামীলীগ কখনই দলীয় পদ বেচাকেনা করেনা: মাহাবুব উল আলম হানিফ

আপডেট টাইম : ০৪:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০