ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ , আজকের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মো.বেল্লাল হোসেন.দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তেরের আয়োজনে শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
দিবসটি উদযাপন সকালে র‍্যালি ও পরিষদ অডিটোরিয়াম  হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ।
বিশেষ অতিথ হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ওয়াশিউজ্জামান চৌধুরী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, মেডিকেল অফিসার পরিবার পরিকল্পনা ডাঃ ফারজানা লিছা, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোসাঃ রুমা বেগম, তথ্য বিষয়ক কর্মকর্তা নাদিরা আফরোজ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।