ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১ , আজকের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আল্লামা মামুনুল হক সাহেবকে হেনস্থা করায় নওগাঁর পোরশায় প্রতিবাদী মিছিল

মোহাম্মাদ হোসেন(বাবু) পোরশা প্রতিনিধি: আল্লামা মামুনুল হক সাহেবকে হেনস্থা করার কারনে নওগাঁর পোরশায় রাত ৮:৫০মিনিটে এক বিশাল প্রতিবাদী মিছিল করা হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন প্রায় ১৫০০ লোক, পোরশার তৌহিদী জনতার দাবি যে মামুনুল হক কে কেন? অপমান করা হয়েছে আমরা এর সঠিক বিচার চাই? নইলে আর পোরশার মানুষ থামবে না রাজপথে নেমে যাবে।

পোরশা বাসি মাহমুনুল হক সাহেবের অপমান মানতে পারে নাই তাকে যে অপমান করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। এবং কি আরো বলেছে যে তাকে যারা অপমান করেছে তাদেরকে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। নইলে সবাইকে হুঁশিয়ারি করে বলা হয়েছে ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে।

এবং এই শ্লোগান দেয় যে নারে তাকবীর আল্লাহু আকবার। ওই মিছিলে আরও বলা হয় যে মানুষ আর বসে নেই মানুষ এবার জেগে উঠেছে আর আমাদের কোন কিছুর বিনিময় দাবায়ে রাখতে পারবে না।প্রয়োজনে আমরা ইসলামের জন্য জীবন দিয়ে দিব ইনশাল্লাহ।