ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ইন্টারনেট সেবা কখন চালু হবে

ইন্টারনেট সেবা কখন চালু হবে তা জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ১টার দিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার এলাকার ব্রডব্যান্ড সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

এর আগে, সোমবার প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে।

এদিকে, দেশের কিছু জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। তারা বলেছেন, সোমবার (২২ জুলাই) রাতে এবং মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের কোথাও ইন্টারনেট সংযোগ সচল হয়নি। সময় সংবাদ
মঙ্গলবার (২৩ জুলাই) সময় সংবাদের সাথে আলাপকালে ইমদাদুল হক জানান, দেশের কোথাও ইন্টারনেট সংযোগ সচল হলে সবার আগে সংযোগদাতারা জানবেন। তারপর গ্রাহকরা জানবেন। আমরাই তো কিছু জানি না। গ্রাহকরা এমন তথ্য কোথায় পেলেন?

তিনি বলেন, মঙ্গলবার দুপুর একটার দিকে আমরা মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে যাব। সেখানকার পরিস্থিতি দেখব। আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, চেষ্টা চলছে আজ রাতের মধ্যে ব্রডব্যান্ড সংযোগ সচল করার। তবে, সঞ্চালন লাইন যদি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে হয়তো সময় লাগবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ইন্টারনেট সেবা কখন চালু হবে

আপডেট টাইম : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪