ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

উত্তরবঙ্গে কোন জঙ্গি নাই : রাজশাহীতে কম্বল বিতরণ অনুষ্ঠানে র‍্যাব মহাপরিচালক

রাজশাহী ব্যুরোঃ র‍্যাব – ৫ রাজশাহীর আয়োজনে অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম বলেছেন উত্তরবঙ্গে কোন জঙ্গি নাই। গত এক সপ্তাহ আগে বান্দরবনের পাহাড়ি এলাকা থেকে যে, জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কেউ উত্তরবঙ্গের ছিলনা।

৩০ জানুয়ারি (সোমবার) দুপুর ৩ টায় র‍্যাব -৫ রাজশাহীর আয়োজনে নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে গরীব অসহায় ও নিম্নবিত্ত ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। উক্ত অনুষ্ঠানে সিনিয়র এএসপি সনজয় কুমারের সঞ্চাচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বিপিএম (বার) পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে তিনি শুরুতে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজশাহী আমার পছন্দের একটি জায়গা। এখানকার মানুষজনও আমার পছন্দের। রাজশাহীর মানুষ অনেক শান্তি প্রিয়। আমি র‍্যাবে আসার পূর্বে ১৬-১৯ সাল পর্যন্ত ডিআইজি হিসেবে এখানে কর্মরত ছিলাম। তাই রাজশাহীর সম্পর্কে আগে থেকেই ভাল ধারনা আছে। র‍্যাব মানুষের পাশে ছিল, থাকবে। কারো কোন সমস্যা হলে মানুষ খুব সহজে র‍্যাবের কাছে আসতে পারে। তার মানে র‍্যাবের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আছে। তবে কাজ করতে গেলে ভুলত্রুটি থাকবে, তাই বলে ভুলটাকেই বড় করে সামনে না নিয়ে৷ আপনারা র‍্যাবকে সহযোগিতা করুন। আমি জানি আমাদের চেয়ে সাংবাদিকদের বেশি সোর্স থাকে, তাই আপনারও আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তবে জঙ্গি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত কয়েকদিন আগে বান্দরবনের থানচি রোমা ওয়াংছরি থেকে জঙ্গির নতুন সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার এর ৫৫ জন সদস্যকে গ্রেফতার করেছিল র‍্যাব। সেখানে সিলেট, কুমিল্লা, ফরিদপুর, শরিয়তপুরের যুবক ছিল। কিন্তু উত্তরবঙ্গের কেউ ছিলনা। যদিও দেশের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গির উত্থান হয়েছে রাজশাহীর বাগমারা ও নওগাঁর আত্রায় থেকে। এই জঙ্গি সংগঠনের সর্বশেষ তান্ডব ছিল ২০১৪ সালে। র‍্যাব শক্ত হাতে সেই জঙ্গিদের তৎপরতা দমন করতে সক্ষম হয়েছে। এরপর আর কোন জঙ্গি তৎপরতা খুঁজে পাওয়া যায়নি। পরে আগামী জাতীয় নির্বাচনে র‍্যাবের ভূমিকা জানতে চাইলে তিনি জানান, নির্বাচনে র‍্যাব কাজ করবে নির্বাচন কমিশনের আন্ডারে। ইসি যেভাবে চাইবে র‍্যাব সেই ভাবে কাজ করবে। ইসি’র নির্দেশনায় র‍্যাব নিরেপেক্ষ ভুমিকা পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন
এডিজি (অপারেশন) কর্নেল মোঃ কামরুর হাসান, র‍্যাব-৫ এর চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) লেফটান্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৪ নং হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আল- হাসান মঞ্জিল, কাশিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, হারিপুর ইউপি নং মেম্বার মোঃ শামীম শেখ, হড়গ্রাম ইউপি ২ নং মেম্বার এরশাদ আলী সহ সাংবাদিকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উত্তরবঙ্গে কোন জঙ্গি নাই : রাজশাহীতে কম্বল বিতরণ অনুষ্ঠানে র‍্যাব মহাপরিচালক

আপডেট টাইম : ০৬:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩