ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

একসাথে ৪ কণ্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ

নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে একসাথে চার কণ্যা সন্তানের জন্ম দিয়েছেন লাভলী খাতুন (২৬) নামে এক গৃহবধূ। বুধবার রাত ১২টার দিকে উপজেলার বনপাড়া আমিনা হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই চার শিশুর জন্ম হয়। লাভলী উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের লিটন হোসেনের স্ত্রী। লিমন হোসেন (৭) এবং লিজা খাতুন (৫) নামে দু’টি সন্তান রয়েছে এই দম্পতির সংসারে। একসাথে চার সন্তানের জন্মের খবর ছড়িয়ে পরলে শিশুদের একনজর দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমেছে।

লাভলীর স্বামী লিটন হোসেন বলেন, বুধবার রাতে প্রসব বেদনা উঠলে লাভলীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম হয়। তিনি আরো বলেন,আমি খুবই আনন্দিত। তবে একসাথে ৩ সন্তাানের লালন-পালন আমার জন্য কঠিন হয়ে যাবে।

লাভলী খাতুন বলেন, আমি অনেক খুশি। তবে নবজাতকের লালন পালন নিয়ে চিন্তিত। আমিনা হাসপাতালের সত্বধিকারী ডাঃ আনসারুল হক জানান, চারটি নবজাতকের মধ্যে একটি মায়ের পেটেই মৃত্যু হয়েছিল। মৃত নবজাতকের মাথা ও দুই হাত ছিল না। তিনটি নবজাতক ও মা সুস্থ আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

একসাথে ৪ কণ্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ

আপডেট টাইম : ০৪:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১